শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

দুই মাস পর ঘরের বাইরে প্রিয়াঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

 

যুক্তরাষ্ট্রে লকডাউন শুরু হওয়ার পর থেকেই স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলসের বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

দুই মাস কোয়ারেন্টিনে থাকার পর সোমবার (১১ মে) প্রথমবার ঘরের বাহিরে বের হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

দীর্ঘ দুই মাস পর বাড়ি থেকে বের হয়ে একটি সেলফি তুলে সেটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “চোখ কখনই শান্ত থাকে না। দুই মাস পর প্রথমবার বাহিরে।”

প্রিয়াঙ্কার এই ক্যাপশনের জবাবে ডিজাইনার মনিষ মালহোত্রা লিখেছেন- ‘তোমার চোখ সবসময় জ্বলজ্বল করে।’

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮০ হাজার মানুষ। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এ কারণেই হয়তো দীর্ঘ দুই মাস পর ঘরের বাইরে বের হতে পেরেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়াকে সবশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এর মধ্য দিয়ে তিন বছর পর বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেছিলেন তিনি। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD