সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা বেনজীরকে ফেরানোর প্রস্তাব যাচ্ছে দুবাইয়ে হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) রাত ৩টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইয়াকুব মৃধা (৪০), মো. রুহুল আমিন (৪২), মো. অসীম ওরফে ওয়াসিম মোল্লা (৪৫)।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে। সম্প্রতি ১৫ জুন তারা খুলনা শহরের একটি দোকানে রাতের আঁধারে ডাকাতি করেছে মর্মে জানা যায়।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপির গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট ৭টি চুরি/ডাকাতি মামলা রয়েছে যা বর্তমানে বিচারাধীন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD