শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

দেশে মোট আক্রান্ত ২৩৮৭০, মৃত্যু ৩৪৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬০২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩৪৯ জনের প্রাণহানি হলো।

সোমবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD