রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

দেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ আক্রান্ত ৬৮৮ মৃত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। মোট আক্রান্ত ১০১৪৩ জন।

নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩১৫ জনের। পরীক্ষা করা হয় ৬২৬০ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৮২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১০১৪৩ জন।

সোমবার (৪ মে ২০২০) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ক্লিনিক্যাল ম্যানেজম্যান্টে নতুন সিস্টেম করা হয়েছে তিনি জানা। তিনি আরো জানান, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৭ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এসব করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ছাড়া পান।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD