সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরে ২ মনের বেশি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী ট্রাক চালক ও হেলাপারকে আটক করেছে র‌্যাব। ২২ জুন রাত সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে অভিযান চালায় র‌্যাব -০৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

এসময় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুরঙ্গামারী উপজেলার জয়মনিরহাট গ্রামের কবির হোসেনের ছেলে চালক স্বপন(৩৫) এবং পাটেশ্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহজালাল(২০)।

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত সাড়ে দশটায় নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে অভিযান চালায়। এসময় একটি ট্রাকে তল্লাশী করে ৮১ কেজি গাজা সহ স্বপন ও শাহজালালকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ট্রাকটি সহ অন্যান্য কাগজ পত্র। এ ব্যাপারে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD