সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

নাটোরে ৮ জন করোনা রোগী সনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : প্রথমবারের মতো নাটোরে ৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদের মধ্যে সদরের ছাতনী ইউনিয়নে ১ জন, গুরুদাসপুরের নাজিরপুরে ২ জন ও সিংড়া পৌর এলাকায় ৫ জন রয়েছেন। সিংড়ার আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও টেকনিশিয়ান ২ জন, পৌরসভার ১নং ওয়ার্ডে ১ জন, ২নং ওয়ার্ডে ১ জন এবং ১২নং ওয়ার্ডে ১ জন রয়েছে।

শনাক্ত ৮ জনের নমুনা গত ২২ ও ২৩শে এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে প্রেরিত হয়।

মঙ্গলবার(২৮শে এপ্রিল) রাত ৯টা২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।

জেলা সিভিল সার্জন জানান, চলতি মাসের ২২ ও ২৩ তারিখে প্রেরিত নমুনা থেকে এই ৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। নমুনাগুলো রামেকের ভাইরোলজি বিভাগে পাঠানো হলেও অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনাগুলো সেখান থেকে পুনরায় ঢাকার এন আই এল এম ল্যাবরেটরীতে পাঠানো হয়। সেই নমুনাগুলোর মধ্যে ৮টির ফলাফল পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, আমরা আক্রান্তদের পরিচয় সনাক্তের জন্য আইইডিসিআরের অফিসিয়াল ডিটেইলস ইমেইলের জন্য অপেক্ষা করছি। আক্রান্তদের এলাকাগুলো লকডাউনের যাবতীয় প্রস্ততি নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আইইডিসিআর থেকে বিস্তারিত জানার পর জেলা লকডাউনসহ আনুষাঙ্গিক সিদ্ধান্ত নেয়া হবে।

লাইট নিউজ/সুকু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD