সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

নাতনির অর্জনে গর্বিত অমিতাভ বচ্চন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন দম্পতির একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন নন্দা আজ দারুণ আনন্দিত ও গর্বিত। কেননা তার মেয়ে নভ্য নাভেলি নন্দা নিউ ইয়র্কের ফোর্ডহাম ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এ বছর কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

ইউনিভার্সিটিতে অনুষ্ঠান হোক বা না হোক তাতে কী? জীবনের বিশেষ এই দিনটিকে কোনভাবেই হাতছাড়া করতে চাননি নভ্য নাভেলি নন্দা। তাইতো বাড়িতেই গ্র্যাজুয়েশন পার্টি করে পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি উদযাপন করেছেন নভ্য।

নাতনির গ্র্যাজুয়েশন পার্টির কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “তার বয়সী একটি মেয়ের জন্য এই পরিস্থিতিকে গ্রহণ করে পজিটিভ থাকা সত্যি দারুণ। তাকে নিয়ে গর্বিত।”

মামা অভিষেক বচ্চন নভ্যকে শুভকামনা জানিয়ে লিখেছেন- “তোমার গ্র্যাজুয়েশনের জন্য শুভকামনা নভ্য। লকডাউনের কারণে তুমি তোমার ইউনিভার্সিটিতে গিয়ে সহপাঠীদের সঙ্গে দিনটি উদযাপন করতে পারছো না। কিন্তু বাড়ির বাগানটি যথেষ্ট।”

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD