রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশেই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা

নারায়ণগঞ্জে ১৫ পুলিশ আক্রান্ত, ২০ র‌্যাব কোয়ারেন্টিনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তারা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। এছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১-এর ২০ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এবং র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জায়েদুল আলম বলেন, ‘আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের মধ্যে তিন জন পরিদর্শক এবং বাকিরা কনস্টেবল পদমর্যাদার। জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে এবং বাসায় ১২ জনকে আইসোলেশন রাখা হয়েছে। বাকি তিন জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, ‘আমাদের কয়েকজন সদস্যের করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাদের সংস্পর্শে থাকা ২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD