সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ৯ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা বেনজীরকে ফেরানোর প্রস্তাব যাচ্ছে দুবাইয়ে হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউইয়র্কে করোনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীনা মজুমদার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করতেন।

 

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় ছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।

 

মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা লিখেছেন, ‌‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’

 

জানা গেছে, অনেক দিন থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বীনা। কিছুটা অসুস্থ শরীর নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন কয়েক বছর আগে। তবে চিকিৎসা নিয়ে ভালোই ছিলেন তিনি। অবশেষে করোনা কেড়ে নিলো তার প্রাণ।

 

বীনা মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গণে। এরই মধ্যে সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে। এছাড়া এই শিল্পীর পরিচিতজন ও ভক্তরাও শোক জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD