সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা বেনজীরকে ফেরানোর প্রস্তাব যাচ্ছে দুবাইয়ে হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

নিজের কাঁধে করে অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছেন সালমান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

 

বান্ধবীদের প্রতি তার বিশেষ টান। লকডাউনের এই অসময়েও বান্ধবীহীন নন বলিউডের প্রেমিক পুরুষ সালমান খান। নিজের ব্যক্তিগত ফার্ম হাউজে সময় কাটাচ্ছেন দুই প্রিয় বান্ধবীদের সঙ্গে।

তাদের একজন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। আরেকজন রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর।

বলিউডের দাবাং খান সেই দুই সুন্দরীকে নিয়ে রবিনহুড স্টাইলে ধরা দিলেন। সালমানের ভক্তরা এরকমটাই বলছেন ৷ করোনা মোকাবিলায়, এই লকডাউনে সালমান যা করছেন, তা সত্যিই ভাবা যায় না। নানাভাবে তিনি ইন্ডাস্ট্রির অসহায় মানুষদের সাহায্য করছেন।

এবার লকডাউনে যাতে গরিব মানুষদের কোনো অসুবিধা না হয়, সেজন্য নিজের ফার্ম হাউজ থেকে খাদ্য সামগ্রী বস্তায় বস্তায় বিলিয়ে দিচ্ছেন সালমান৷ নিজে হাতেই বস্তা তুলে রাখছেন গ্রামবাসীর গরুর গাড়িতে।

এই মহান কাজে নায়কের পাশে ছিলেন লুলিয়া ভান্তুর ও জ্যাকলিন ফার্নান্দেজও ৷ সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD