সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

নির্বাসন শেষে ফেরার অপেক্ষায় শ্রীশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

 

বয়স ৩৭ পেরিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বয়স। কিন্তু হাল ছাড়ছেন না শ্রীশান্ত। নিষেধাজ্ঞা শেষে ফের ক্রিকেটের জমিনে পা রাখার অপেক্ষায় ভারতের এই তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার শান্ত কুমারন শ্রীশান্ত জানিয়ে রাখলেন- তিনি পুরো ফিট! ফের ক্রিকেটে ফিরতেও প্রস্তুত।

অবশ্য পথ না হারালে ক্যারিয়ারটাও ভিন্ন হতে পারতো শ্রীশান্তের। কিন্তু আইপিএলে ভুল করে বসেন এই পেসার। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। তার পথ ধরে ২০১৩ সালে শ্রীশান্তকে আজীবন নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রাজস্থান রয়্যালসে তার দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চবনকে নির্বাসন দেয় বোর্ড।

যদিও এরপর শ্রীশান্তের শাস্তি কমিয়ে করা হয় ৭ বছর। সামনে ১৩ সেপ্টেম্বর মুক্তি মিলবে তার। এরপরই মাঠে ফিরতে চান তিনি। কেরালার রনজি দলে খেলতে চান এই পেসার। তবে তার আগে করোনা পরিস্থিতির উন্নতিও হতে হবে।

শ্রীশান্ত বলছিলেন, ‘‌মনে হচ্ছে সেপ্টেম্বরে সরকারি ঘোষণা আসবে সবাই মাঠে ফিরতে পারব। এর আগে ফিট রাখার জন্য নিয়মিত অনুশীলন করছি নিয়মিত। সবাই সমর্থন করেছেন। নির্বাচক থেকে সতীর্থরাও আমাকে রনজি দলে চাইছেন।’‌

এ অবস্থায় শাস্তি শেষ হলেই কেরালা দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার আগে অবশ্য সাত বছরে অনেক শিখেছেন। শ্রীশান্ত বলছিলেন, ‘‌সাত বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করব। এতদিন ক্রিকেট মিস করেছি আমি। টিম ইন্ডিয়ায় খেলার দিনগুলো এখনও মনে আছে। এখন তো মুখের লালা বলে ব্যবহার করতে পারব না। ঘাম ব্যবহার করা যেতে পারে। আইসিসি’র সিদ্ধান্ত মেনেই নামতে হবে মাঠে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD