শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নিলামে উঠতে যাচ্ছে হুমায়ুন ফরীদির চশমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

 

করোনায় আর্থিক সংকটে ভোগা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য নতুন উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। তারা দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন। তারপর সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন।

আজ ৩০ এপ্রিল রাত ১১ টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেজে নিলামে উঠতে যাচ্ছে ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির চশমা। যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা।

‘অকশন ফর অ্যাকশন’ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ‘আমরা ভাগ্যবান আমরা আমাদের সময়ে উনাকে পেয়েছিলাম। এই ক্ষণজন্মা মানুষটি এখন আমাদের মাঝে না থাকলেও তার কালজয়ী কাজগুলো আমি শিওর যুগ যুগ ধরে টিকে থাকবে আমাদের অনেক পরের জেনারেশান পর্যন্ত। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পরিবার এগিয়ে এসেছে তার সবচেয়ে বহুল ব্যবহৃত চশমাটি নিয়ে। আমরা কৃতজ্ঞ তার পরিবারের প্রতি।’

এর আগে কণ্ঠশিল্পী তাহসান নিলামে তুলেছিলেন তার প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্স। ৭ লাখ ৫০ হাজার টাকায় নিলামে এসব কিনেছেন আমিন হাসান নামের এক ভক্ত।

দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসানের প্রিয় ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকায় বিক্রি করা হয় এই প্ল্যাটফর্মে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD