সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা বেনজীরকে ফেরানোর প্রস্তাব যাচ্ছে দুবাইয়ে হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

পছন্দ না হলে গুলি করুন, নইলে আমার মাথা কেটে নিন: মমতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। এর মধ্যেই বিদ্যুৎ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ-অবরোধ। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার তার সরকারি বাসভবন নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘আমরা সাধ্যমতো কাজ করছি। আমি ও আমার টিম কেউ ৩ দিন ঘুমাইনি। দিন-রাত এক করে কাজ করছি।’

‘সব দলকে বলব, কিছুদিনের জন্য ক্ষান্ত হন। কাজ করতে দিন। পছন্দ না হলে আমাকে গুলি করুন। নইলে আমার মাথা কেটে নিন।’

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বুধবার ঝড়ের পর থেকে আলোহীন যে বিরাট সংখ্যক মানুষ শনিবার রাত পর্যন্তও কোনো সুরাহা পাননি, তার দায়ও মুখ্যমন্ত্রী অনেকটা চাপিয়ে দেন কলকাতা বিদ্যুৎ সরবরাহ করপোরেশনের (সিইএসসি) ওপর।

তার কথা, ‘বৃহস্পতিবার থেকে আমি নিজে কথাবার্তা চালাচ্ছি। সঞ্জীব গোয়েন্কার সঙ্গে নিজে কথা বলেছি। কাজের লোক কম হয়ে গিয়েছে। করোনার কারণে অনেকে ছুটিতে। আর ২০-৩০ % লোক নিয়ে কাজ করতে হচ্ছে। তবে বলেছি, কোনো কথা শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব, বিদ্যুৎ সংযোগ ফেরাতে হবে।’

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিরোধীদের একাংশ ‘মানুষকে উত্যক্ত করছে’ আর ‘সংবাদমাধ্য়মের একাংশ সেটা বড় করে’ দেখাচ্ছে। বিরোধীদের উদ্দেশে তার বার্তা, ‘শান্ত থাকুন। ক্ষান্ত দিন।’ সূত্র: এই সময়, আনন্দবাজার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD