মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির বাগাড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটিকে ওজন দিয়ে দেখা গেছে এটি এক মন সাড়ে তিন কেজি। মাছটিকে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের সুমাইয়া মৎস্য আড়তের প্রোপ্রাইটর মোঃ সোহেল মোল্লা বলেন, মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দৌলতদিয়ায় পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন পাবনা জেলার জেলে অমিত হলদার। এরপর সন্ধ্যায় তার জালে বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পরে।

তিনি বলেন, ৪৩ কেজি ৫ শত গ্রাম ওজনের মাছটিকে এক হাজার ২০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৩৭০ টাকায় কেনার পর মাছটি বুধবার (১ জুলাই) সকালে ঢাকার মগবাজার এলাকার এক শিল্পপতির কাছে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সুমাইয়া মৎস্য আড়তের প্রোপ্রাইটর মোঃ সোহেল মোল্লা আরো বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পড়ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD