বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

পশু-পাখির মৃতদেহ যত্রতত্র না ফেলে মাটির নিচে পুঁতে রাখার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম পশু পাখির মৃতদেহ যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে মাটির নিচে পুঁতে রাখার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী পশুপাখির মৃতদেহ অপসারণ ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট স্থান অনুষ্ঠানের উপর বর্তায়।

স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক চিঠিতে পশু-পাখির মৃতদেহ যত্রতত্র ফেলে না রেখে তা পরিবেশসম্মতভাবে মাটিতে পুঁতে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, অনেক ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহ যত্রতত্র এমনকি পুকুর, ডোবা, খাল, বিল ও নদীতে পড়ে থাকে বা ফেলে রাখা হয়। মৃত পশু-পাখির দেহের অংশ বিশেষ যত্রতত্র ছড়িয়ে ও ছিটিয়ে পড়ে থাকে। এ সমস্ত মৃতদেহ পচে বিভিন্ন রোগ-জীবাণু সৃষ্টি হয় এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষ রোগাক্রান্ত হয়।

এ ছাড়াও এর ফলে মাটি, পানি ও বায়ু দূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এ জন্য পশু-পাখির মৃতদেহসমূহ পরিবেশসম্মতভাবে মাটির নিচে পুঁতে রাখা প্রয়োজন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD