রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস

বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নেওয়ার পর একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নারহট্ট এলাকায় রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর মাইক্রোবাসটি মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

তবে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক সবুজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD