শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

 

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। বুধবার বিকালে এক টেলিফোনালাপে এ ব্যাপারে একমত পোষণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এবং উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীই করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া পরিস্থিতি মোকাবেলায় খাদ্য উৎপাদনের ওপরই গুরত্বারোপ করেন দুই রাষ্ট্র নেতা।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD