সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে চান ট্রাম্প : নেতানিয়াহু খসড়া চুক্তিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে অভিযান ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে চান ট্রাম্প : নেতানিয়াহু মাতৃভূমির জন্য নিজেদের নিবেদিত করাই হোক আমাদের প্রত্যয়: প্রধানমন্ত্রী ‘হরমুজে মার্কিন নৌ অবরোধ যেকোনো সময় ভেঙে দিতে পারে ইরান’ যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫ গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী

ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে চান ট্রাম্প : নেতানিয়াহু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতের যে কোনো চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার পক্ষে সমর্থন জানিয়েছেন। খবর শাফাক নিউজের।

নেতানিয়াহু বলেন, আমি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

তার দাবি, উভয় পক্ষ একমত হয়েছে যে ভবিষ্যতের যে কোনো চুক্তিতে পারমাণবিক হুমকি পুরোপুরি দূর করতে হবে। এর মধ্যে থাকবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ভেঙে ফেলা এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির বাইরে সরিয়ে নেওয়া।

নেতানিয়াহু আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে লেবানন সীমান্তসহ বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সামরিক পদক্ষেপ চালানোর অধিকার থাকবে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চূড়ান্ত চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর চাপ ও অবরোধ বহাল থাকবে। তিনি আলোচকদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

ট্রাম্প আরও বলেন, বর্তমান আলোচনা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ের চুক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টিও রয়েছে। তবে চূড়ান্ত চুক্তির আগে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বাকি রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD