মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম

প্রতি বছর দেশের ক্রিকেটারদের আয়ের বড় একটা অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও ছিল সংশয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

মূলত ঢাকার ক্রীড়া সংগঠক এবং সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সঙ্গে নির্বাচন নিয়ে দ্বন্দ্বে আটকে ছিল লিগ।

গতকাল বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পরে আজ বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বললেন বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন বিস্তারিত।

তামিম বলছিলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই প্রত্যেকটা দলের সঙ্গে বসব। উনাদের সাথে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ আমরা দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করতে পারি। এটাই আমাদের লক্ষ্য।’-যোগ করেন তিনি।

প্রয়োজনে মাঠ ভাড়া করে লিগ আয়োজন করবে বিসিবি। তামিম বলেন, ‘মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়া করার দরকারও যদি হয় তাও করব। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি আছে যেগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট। যদি প্রয়োজন হয় আমরা সেটাই করব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD