বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ওপেক ছাড়ার সিদ্ধান্ত

সৌদির সঙ্গে বিভেদ বাড়ল আমিরাতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সৌদির সঙ্গে বিভেদ বাড়ল আমিরাতের

পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ১৯৬৭ সাল থেকে ওপেকের সদস্য ছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদমাধ্যম সিমাফোর জানিয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে সৌদির সঙ্গে আমিরাতের বিভেদ আরও গভীর হলো। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় উপসাগরীয় আরব দেশগুলো হয়ত এ মুহূর্তে এ নিয়ে খুব বেশি ভাবছে না। তারা এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার দিকেই চেয়ে আছে।

সিমাফোর বলেছে, আমিরাত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে ওপেক জোট তাদের জন্য তেল উৎপাদনের যে কোটা নির্ধারণ করে রেখেছিল, সেটি তাদের আয়কে বাধাগ্রস্ত করছিল। কারণ ওপেকের বিধিনিষেধের কারণে দেশটি তাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে তেল উৎপাদন করতে পারছিল না।

ফলে শুধুমাত্র ভালো সম্পর্ক বজায় রাখার কারণে ওপেকে আর থাকতে চাইছিল না আমিরাত।

সূত্র: সেমাফোর

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD