বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন একটি বিভাগ চালু করছে বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ ইরানকে ঘিরে ইসরাইল-আমিরাতের গোপন বৈঠক, সহযোগীতা করবে যুক্তরাষ্ট্র হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বোয়িংয়ের ২১ নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে ইউএস-বাংলা

ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

খুলনায় মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আলম মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

অপরদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লেগেছে বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD