সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

ফরিদপুরের সালথায় চাচার হাতে ভাতিজা খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুরের সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম আইয়ুব খাঁন। নিহত হামিদ সরকারি একটি প্রকল্পে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।

গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু জানান, ‘সম্পত্তি নিয়ে চাচা আইয়ুব খাঁনের সাথে বিরোধ চলছে বেশ কিছুদিন যাবত। এরই জের ধরে শনিবার আনুমানিক দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ভাতিজার ওপর রামদা নিয়ে হামলা চালায় চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আমরা ব্যাপারটি সকালে জানার সাথে সাথে ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এখন ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

লাইট নিউজ/এসএমআবা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD