মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বগুড়ার বাইতুর রহমান মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
বগুড়ার বাইতুর রহমান মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) এই বরাদ্দের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, মসজিদের এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে মসজিদের আর কোনো উন্নয়ন হয়নি।

এমনকি নির্মাণ কাজও সম্পন্ন করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে মুসল্লিরা নির্মাণাধীন অবস্থাতেই সেখানে নামাজ আদায় করে আসছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় পরিচালনা কমিটি মসজিদটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাঁর নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা এই মসজিদের বেহাল অবস্থা দেখে তিনি ব্যথিত হন এবং দ্রুত উন্নয়নের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার মাত্র ১৩ দিনের মাথায় আজ ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD