বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

বগুড়ায় আ.লীগের ক্ষমতাসীন নেতা ১৬৮ বস্তা চালসহ আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে কারণে পথে বসার জোগাড় দেশের নিম্নবিত্ত মানুষের। সরকার যখন নানাভাবে এসব মানুষের ঘরে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তখন স্থানীয় অনেক ক্ষমতাসীন নেতা সেসব পণ্য আত্মসাৎ করছেন। গতকাল বগুড়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চালসহ আটক করা হয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় দুই নেতাকে।

আটককৃত নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ও তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি স্পেশাল ফোর্স শনিবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার শিমলাবাজারে অভিযান চালায়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ৫৮ বস্তা ও তার টিভি-ফ্রিজের শোরুমে ১১০ বস্তা চাল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে র‌্যাব।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, এটা খুবই লজ্জাজনক। দেশের এই ক্রান্তিলগ্নে যারা এমন কাজ করতে পারে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD