মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করল ইতালি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে ইতালি। ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে যাওয়া অভিবাসীদের মধ্যে কারো কারো করোনা সংক্রমণ ধরা পড়ায় এক সপ্তাহের জন্য ইতালি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ঢাকা থেকে ইতালি যাওয়া একটি বিশেষ ফ্লাইটে যাত্রীদের উল্লেখযোগ্য সংখ্যকের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হঠাৎ ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আটকে গেলেন।

ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান ২৫৯ জন প্রবাসী। এরপর গত দুই সপ্তাহে হাজারখানেকের মতো প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেছেন।

সর্বশেষ গত সোমবার বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে ইতালি ফিরে যান ২৭৬ বাংলাদেশি। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি এদিন বেলা ১২টা ৩২ মিনিটে ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, এর আগে গত ২ জুলাই ২৭৬ জন যাত্রী নিয়ে রোমে বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান।

জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা সবাই দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সেখানে মহামারি দেখা দিলে দেশে ফিরে আসেন তাঁরা। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতালিতে ফিরে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে তাঁদের জন্য এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD