রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

বাংলাদেশ পুলিশের পাশে গানবাংলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

চলমান করোনাভাইরাস দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে গানবাংলা পরিবার। সে ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) বাংলাদেশ পুলিশের সদর দফতরের মহাপরিদর্শক বেনজীর আহমেদের হাতে পিপিই, মাস্ক ও টেস্টিং কিটসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন গানবাংলা, ওয়ানমোর জিরো কমিউনিকেশন্স ও টিএম নেটওয়ার্কের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।

এ সময় তিনি বলেন, চলমান দুর্যোগে চিকিৎসকদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ সদস্যরাও জীবনবাজি রেখে দুর্যোগকালীন সময়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। চলমান দুর্যোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ইতিমধ্যে শহীদ হয়েছেন ১৯ জন বীর পুলিশ সদস্য। আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই তাদের স্বাস্থ্য সুরক্ষায় সাধ্যমতো অংশগ্রহণ করেছি। সম্মুখসারির এ যোদ্ধাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

করোনার কারণে সৃষ্ট এ দুর্যোগের শুরু থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে গানবাংলা পরিবার। দুর্যোগের শুরুতে মানুষের মানসিক স্বাস্থ্য অটুট রাখতে গান-কথায় সচেতনতা তৈরিতে দেশ-বিদেশের খ্যাতনামা শতাধিক শিল্পীর অংশগ্রহণে নিয়মিত অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও ৫০ লাখ টাকা অনুদান প্রদান করে তারা।

এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ বিভিন্ন মাধ্যমে বিপদগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD