বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বাগেরহাটে করোনায় বাবা-ছেলের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

বাগেরহাটে ফকিরহাট উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) খুলনা কোভিড হাসপাতালে (ডায়েবেটিস হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় পল্লী চিকিৎসক ইয়াদ আলী (৬০) মারা যান। বিকেলে ইয়াদ আলীর ছেলে খান জাহান আলী ওরফে বাদশা (২৪) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া আব্দুস ছালাম নামের এক গ্রাম পুলিশ একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে পল্লী চিকিৎসক ইয়াদ আলীর স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পূর্ণ হয়েছে।

এর আগে ৬ জুলাই করোনা উপসর্গ থাকায় ইয়াদ আলীর পুরো পরিবারের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৭ জুলাই) আইইডিসিআর থেকে জানানো হয় ইয়াদ আলীসহ তার পরিবারের চারজন করোনা পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (৮ জুলাই) সকালে ইয়াদ আলীকে খুলনা কোভিড হাসপাতালে এবং ও তার ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন, খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পল্লী চিকিৎসক ইয়াদ আলীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইয়াদ আলীর ছেলে খান জাহান আলীরও মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে ফকিরহাট উপজেলায় মোট চার জনের মৃত্যু হল।

অসীম কুমার সমাদ্দার আরও বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুস ছালাম সকালে ফকিরহাট হাসপাতালে আসেন। তার নমুনা সংগ্রহ করা হয়। ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আব্দুস ছালামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস ছালামের মৃত্যু হয়। করোনা পরীক্ষার রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি না ?

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ফকিরহাটে আজকে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাগেরহাটে করোনায় মোট ছয় জনের মৃত্যু হয়েছে। খুলনা ও যশোর থেকে প্রাপ্ত রিপোর্টে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৮ জনে। এর মধ্যে ১৯০ জন সুস্থ ও অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD