বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

বাবা আমার প্রথম নায়ক : জিৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

‘আমার প্রথম নায়ক, প্রথম ইনস্টিটিউশন। হ্যাপি ফাদার’স ডে।’—বাবার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এসব কথা লিখেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ।

আজ (২১ জুন) বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি সন্তানের ভালোবাসা কিংবা সন্তানের প্রতি বাবার ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। যদিও পিতা-সন্তানের ভালোবাসা প্রকাশের বিশেষ কোনো দিনক্ষণ নেই। তারপরও যুগের পরিবর্তনে প্রকাশ ভঙ্গিতে এসেছে পালাবদল। এখন বাবার জন্য বছরের একটা দিন রেখে দিতে চান। এজন্য গত শতকের প্রথম দশক থেকেই শুরু হয় বাবা দিবসের প্রচলন। বিশেষ এ দিনে বাবাকে স্মরণ করতে ভুলেননি চিত্রনায়ক জিৎ-ও।

এই চিত্রনায়ক মনে করেন অভিনয় ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন বাবা-মায়ের আর্শীবাদে। তার ভাষায়—আমার বাবা-মায়ের আর্শীবাদ সবসময় আমার সঙ্গে রয়েছে। জীবনে তাদের আর্শীবাদ আছে বলেই হয়তো আজ এই অবস্থান পেয়েছি। আমাকে সবাই সুপারস্টার বলে, ভালো লাগে। কিন্তু আমি বলি, বাবা-মায়ের আর্শীবাদে আমি সুপারস্টার হয়েছি।

২০০১ সালে তেলুগু ভাষার ‘চাঁদু’ সিনেমায় প্রথম অভিনয় করেন। ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে ‘সাথী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন জিৎ। তার পর অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। এর পরের গল্প সবারই জানা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD