সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

বাবা হচ্ছেন ‘জোকার’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

 

প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন মার্কিন অভিনেতা ওয়াকিন ফিনিক্স ও তার প্রেমিকা রুনি মারা। মহামারি করোনাভাইরাসের কারণে বর্তমানে তারা লস অ্যাঞ্জেলসের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

রুনির একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ছয় মাসের অন্তঃসত্ত্বা রুনি মারা। তবে বিষয়টি নিয়ে এখনই কোন মন্তব্য করতে চাইছেন না এই তারকা জুটি।

স্পাইক জোন পরিচালিত ‘হার’ ছবির সেটে প্রথম দেখা হয় ওয়াকিন-রুনির। কিন্তু তাদের মধ্যে প্রেম শুরু হয় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যারি মাগডালেনে’ ছবির সেট থেকে। এরপর তারা একসঙ্গে থাকা শুরু করে।

২০১৯ সালের অক্টোরবে ভ্যানিটি ফেয়ারের এক সাক্ষাৎকারে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। কিন্তু একই বছরের জুলাইয়ে বাগদান সম্পন্ন করেন তারা।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD