শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম কালা মিয়া(৩৭) এবং তিনি জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিহত কালা মিয়া পেশায় পাথর শ্রমিক। তার মরদেহ এখনও সীমান্তের ওপারে আছে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঠিক কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন, তা খোঁজ নেওয়া হচ্ছে।’

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD