বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে আরও চার হাজার ২শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

বিশ্বজুড়ে একদিনে আরও চার হাজার ২শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা দুই লাখ ৬২ হাজারের বেশি।

ফলে এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ১০ লাখ ৪৬ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত তিন কোটি ৫৭ লাখ মানুষ। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে এখনও ভারত। সোমবারও প্রায় ৯শ’ মানুষের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩ হাজার ৬শ’।

দ্বিতীয় সর্বোচ্চ, সাড়ে ৪শ’ মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। এ পর্যন্ত করোনায় সাড়ে ২১ হাজার মানুষের প্রাণ গেছে দেশটিতে। এছাড়া ব্রাজিলে ৪শ’ এবং যুক্তরাষ্ট্রে পৌনে ৪শ’ মৃত্যু রেকর্ড হয়েছে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোভিড নাইনটিনে মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD