সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশ্বে করোনা থেকে সুস্থ ৯৩ লাখ ৫০ হাজার মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখের বেশি। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ৯৩ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৬ লাখ ৩০ হাজার ২১১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৩৯৪ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ২৮ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ২৪০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD