রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ব্রাভোর নিজের সেরা একাদশে সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০
FILE- In this Jan. 25, 2014 file photo, Bangladeshi cricket player Shakib Al Hasan smiles during a practice session in Dhaka, Bangladesh. Hasan goes into the World Cup as the world's top ODI allrounder and the man best capable of winning matches for his team.(AP Photo/A.M. Ahad, file)

 

টি-টোয়েন্টি আর ডোয়াইন ব্রাভো যেন এক সূতোয় গাঁথা। ক্রিকেট দুনিয়ার এমন কোন বিশ ওভারের লিগ নেই যেখানে তার পদচিহ্ন পড়েনি। সেটা হোক আইপিএল, বিপিএল, বিগব্যাশ, এসএলপিএল কিংবা পিসিএল, সবখানেই ভক্তরা উপভোগ করেছে এই অলরাউন্ডারের ভয়ংকর স্লোয়ার কিংবা ব্যাট হাতে টর্নেডো ইনিংস।

এবার এই ওয়েস্ট-ইন্ডিয়ান সব দেশেরফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ থেকে নিজের সেরা একাদশ সাজিয়েছেন। আর সে দলে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলে খেলার সুবাদে ২০১৬-১৭ মৌসুমে সাকিবের সতীর্থ ছিলেন ব্রাভো। সেবার তারা খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এছাড়া ২০১১-১২ মৌসুমে চিটাগাং কিংস এবং ২০১৭-১৮ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন এই ক্যারিবীয়।

ব্রাভো নিজের একাদশে রেখেছেন ওয়েস্ট-ইন্ডিজের ছয় ক্রিকেটারকে। এরা হলেন কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রবি রামপল, স্যামুয়েল বদ্রি এবং ড্যারেন ব্রাভো। আর ভারত থেকে নিয়েছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাকে। তবে বাংলাদেশ থেকে শুধু সাকিবকেই পছন্দ ব্রাভোর।

ওপেনিংয়ে শচীন টেন্ডুলকারকে সঙ্গ দেবেন এ্যারন ফিঞ্চ। সুরেশ রায়না এবং সাকিব সামলাবেন তিন ও চার নাম্বার পজিশন। এরপরের জায়গাগুলোতে আছেন যথাক্রমে মাহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল। আটে রাখা হয়েছে স্পিনিং অলরাউন্ডার সুনীল নারিনকে। মূল স্পিনার হিসেবে ব্রাভো দলে নিয়েছেন লেগি স্যামুয়েল বাদ্রিকে। এ দলের পেস এ্যাটাক সামলাবেন কেন রিচার্ডসন এবং রবি রামপাল। আর সাইড বেঞ্চে রাখা হয়েছে গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্ক স্টয়নিস এবং ড্যারেন ব্রাভোকে।

এক নজরে ব্রাভোর সেরাফ্রাঞ্চাইজিং একাদশ: শচীন, ফিঞ্চ, রায়না, সাকিব, ধোনি, পোলার্ড, রাসেল, নারিন, বাদ্রি, রামপাল, রিচার্ডসন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD