সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

মাদারীপুরে নির্দেশনা অমান্য , শাস্তি পাচ্ছেন ১১ কর্মকর্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সেই ঘোষণায় স্পষ্ট নির্দেশনা ছিল, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশনা অমান্য করেছেন মাদারীপুরের শিবচর উপজেলার ১১ জন সরকারি কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে ৭ এপ্রিল মাদারীপুরের জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগে একই ধরনের চিঠি পাঠিয়ে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দেশে শুরুর দিকে যেসব অঞ্চলে করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়, মাদারীপুরের শিবচর তার মধ্যে একটি। এমন জায়গায় যথাযথ দায়িত্ব পালন তো দূরের কথা, কর্মস্থল ছেড়ে চলে যান ১১ কর্মকর্তা। তারা হলেন- উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সত্য রঞ্জন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কৃষ্ণ মালাকার, উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন-অর-রশিদ, সাব-রেজিস্ট্রার মো. আ. মতিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী এ কে এম আসাদ, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মো. মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক এমারত হোসেন ও সহকারী হিসাবরক্ষক অসীম বালা।

এই কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেককে উপজেলার বিভিন্ন কন্ট্রোলরুম ও ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাদের অনুপস্থিতির কারণে ভাইরাসের প্রতিরোধ কার্যক্রমসহ অন্যান্য কর্মসূচি বিঘ্নিত হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD