শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
রবিবার থেকে ইউরোপে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা, পেছাচ্ছে সময় চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

মানুষকে বাঁচানোই এখন বড় রাজনীতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

চলমান করোনা ভাইরাস সংকটের মুহূর্তে দলীয় রাজনীতির পরিবর্তে মানুষকে বাঁচানোই বড় রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘দেশের চলমান এ সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে বড় রাজনীতি। ত্রাণ বিতরণের নামে কোনো অনিয়ম সহ্য করা হবে না।’

সোমবার তার সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ বিতরণের নামে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। এ দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের ত্রাণসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র। ত্রাণের নামে এদের কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সব মানুষকে ঘরে থেকেই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে। সবাইকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।

তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সব রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে সামিল হতে হবে। আপনার সাহায্যের জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD