মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

মালাইকা আরোরার বিল্ডিংয়ে করোনার হানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

 

বলিউড অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব মালাইকা আরোরা। মুম্বাইয়ের বান্দ্রায় এই অভিনেত্রী যে বিল্ডিংয়ে থাকেন সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে।

জানা গেছে, গত ৮ জুন বিল্ডিংয়ের একজন বাসিন্দার করোনা টেস্টের ফল পজিটিভ আসে। এরপর পুরো বিল্ডিংটি স্যানিটাইজ করা হয়। পরবর্তী সময়ে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) থেকে বিল্ডিংটি সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ব্যানারে এই বিল্ডিংকে ‘কনটেইনমেন্ট জোন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে অভিনেতা ভিকি কৌশল, অঙ্কিতা লোখান্ডে, শিবিন নারাংয়ের বিল্ডিংয়ে করোনা রোগী ধরা পড়ায় তা সিল করে দেওয়া হয়েছিল।

এদিকে ভারতে লকডাউন শুরুর পর থেকেই স্বেচ্ছায় আইসোলেশনে আছেন মালাইকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের লকডাউন জীবনের ছবি পোস্ট করেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছেলে আরহান।

সনি টিভির ‘ইন্ডিয়ান্স বেস্ট ড্যান্সার’র নিয়ে ব্যস্ত মালাইকা আরোরা। গত ২৯ ফেব্রুয়ারি এই ড্যান্স রিয়েলিটি শোয়ের প্রথম পর্ব প্রচার হয়। করোনাভাইরাসের কারণে আপাতত এর শুটিং বন্ধ রয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD