বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

মাস্ক পরে মসজিদে নামাজ পড়া যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

সারা বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব। এরই মধ্যে করোনাকে সাথে নিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেই লকডাউন খুলে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে লকডাউনের মধ্যে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে তেলেঙ্গানা রাজ্যের প্রায় সব মসজিদ। তবে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। জামিয়া নিজামি ফাতোয়া শনিবার এ তথ্য জানিয়েছে।

মসজিদে নামাজ পড়ার বিষয়ে জামিয়ার প্রধান মুফতি মওলানা মোহাম্মদ আজিমুদ্দিন জানান করোনা মহামারীর মধ্যে কাধে কাধে মিলিয়ে দাঁড়ানোর কোন প্রয়োজন নেই। সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। সেই সাথে মসজিদে প্রবেশের আগে সবাইকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া প্রতিবার নামাজের পর জীবাণুনাশক দিয়ে মসজিদ পরিষ্কার করা হবে।

সিরাতুন্নবি একাডেমির প্রধান মাওলানা সাইদ গুলাম সামদানি আল কাদেরি বলেন, আমরা হত ধোওয়ার জন্য সাবানের ব্যবস্থা রেখেছি এবং মসজিদ পরিষ্কারের জন্য ব্লিচিং পাউডার। মসজিদে যারা নামাজ পরতে আসবেন তাদের স্যানিটাইজারে অবশ্যই শতকরা ৭০ ভাগ অ্যালকোহল থাকতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD