সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

মায়ের অভাবে আজও কাঁদেন সুপারস্টার শ্রীদেবীর মেয়ে জাহ্নবী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

দেখতে দেখতে দুই বছর হয়ে গেল বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী চলে গেছেন। দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলের বাথটবের রক্তাক্ত জলে সেদিন ভেসে উঠেছিল তার নিথর দেহ। মৃত্যু, স্বেচ্ছামৃত্যু, ষড়যন্ত্র নাকি খুন? আজও চলমান শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিতর্ক।

এদিকে মা না থাকার শূন্যতায় শ্রীদেবী কন্যা জাহ্নবী। কারণ মায়ের অভাব কিছুতেই পূরণ হয় না সন্তানের কাছে। তাই মা হারানোর দুই বছর পেরিয়েও মায়ের একটু স্পর্শের জন্য, আদরের জন্য কাঁদেন তিনি। কাঁদেন স্মৃতিচারণ করে।

শেষবার কী কথা হয়েছিল মা-মেয়ের? করণ জোহরের শোতে সেই স্মৃতিচারণায় চোখ ভিজে এল জাহ্নবীর।

২৪ ফেব্রুয়ারি, ২০১৮। মারা যান শ্রীদেবী। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে দুবাই গিয়েছিলেন তিনি। মেয়ে জাহ্নবী তখন নতুন ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত। ২৩ ফেব্রুয়ারি রাতে কিছুতেই ঘুম আসতে চায় না তার। মা’র কাছে আবদার করেন ‘ঘুম পাড়িয়ে দাও’। শ্রীদেবীর হাতে তখন একগাদা কাজ। প্যাকিং বাকি, বাড়ির কাজ। কিন্তু মেয়ের আবদার ঠিকই পূরণ করলেন তিনি। জাহ্নবীর মাথার কাছে বসে হাত বোলাতে থাকেন শ্রীদেবী। মায়ের আদরে ঘুমিয়ে যান জাহ্নবী। পরদিন মা চলে যান দুবাই। আর ফেরা হয়নি তার।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD