সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

মুখোমুখি চীন-ভারতের সেনাবাহিনী, তীব্র উত্তেজনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

 

কোভিড-১৯ নিয়ে হিমশিম খাচ্ছে গোটা পৃথিবী। এর মধ্যে যুদ্ধের উত্তেজনা ছড়ালো ভারত ও চীন। দুই দেশের চির বৈরিতা মহামারিতেও কমেনি। সম্প্রতি ভারতের উত্তর সীমান্তের লাদাখে চীনের অগ্রযাত্রা ও বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় প্যানগং লেকের তীর, ডেমচক ও গালোয়ান উপত্যকা অঞ্চলের চার-পাঁচটি এলাকায় অমীমাংসিত চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১২শ’ থেকে ১৫শ’ সদস্য একদম মুখোমুখি অবস্থানে রয়েছে।

সোমবার (২৫ মে) একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, পিএলএ’র কিছু সীমান্ত প্রতিরক্ষা রেজিমেন্ট অমীমাংসিত চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী হয়েছে। কমপক্ষে ৫০০ সেনাকে মহড়া থেকে ওই অঞ্চলের সীমান্তের দিকে সরিয়ে নেয়া হয়েছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, চীনা সৈন্যরা এবার ঘাঁটি তৈরি করেছে লাদাখের গালওয়ান ভ্যালির মতো সম্পূর্ণ নতুন জায়গাতেও, যেখানে আগে কোনও বিরোধের ইতিহাস ছিল না।

তবে দুই দেশের এমন মুখোমুখি অবস্থান দেখা গেলেও এখনো সহিংসতার কোনও ঘটনা ঘটেনি। তবে ইতিমধ্যে বেশ কয়েকবার হটলাইনে আলাপচারিতা এবং ব্রিগেডিয়ার পর্যায়ে সমঝোতার চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD