সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

মৃত্যু ছাড়াল ২ লাখ ৪৮ হাজার, দীর্ঘ হচ্ছে লাশের সারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

মহামারী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই। লাশের সারি দীর্ঘ হচ্ছে। বিশ্বের যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু লাশ আর লাশ। ইতিমধ্যে প্রাণহানি ২ লাখ ৪৮ হাজার ছাড়িয়ে গেছে।

কোভিড ১৯-এ প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৫ লাখ ৬৫ হাজার ১১০ মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ৬২ হাজার ৯৪৭ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৪১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৫৩ হাজার ৯২২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৪৮ হাজার ২৮৬ জন মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মহামারী বাংলাদেশেও থাবা বসিয়েছে। রোববার নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৭৭ জনের মৃত্যু হলো।

এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরও ৬৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে ৯ হাজার ৪৫৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD