রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

যুদ্ধ বাধালে আমেরিকাকে ধ্বংস করা হবে : উ. কোরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

কোরীয় উপদ্বীপে যেকোনো ধরনের যুদ্ধংদেহী তৎপরতার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করে ফেলা হবে।

রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে বলে মস্কো থেকে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।

মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে যেকোনো সময় যেকোনো কাউকে শাস্তি দেয়া যায়। যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেয়া হবে।

কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোর বিরোধী উত্তর কোরিয়া। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া বহুবার এ ধরনের মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং এসব মহড়াকে যুদ্ধ বাধানোর অপকৌশল বলে বর্ণনা করেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD