বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যে কারণে দীপিকার প্রশংসায় মাধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

ভারতীয় সিনেমায় লাস্যময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। হাসিতে তিনি দুনিয়া মাতিয়েছেন। নিজের নাচের জাদুতেও তিনি দর্শককে মাতিয়ে রেখেছেন যুগের পর যুগ। নাচ ও স্টাইলের চমকে তাকে বলিউডপ্রেমীরা তাকে ‘ধক ধক গার্ল’ নামে ডাকেন।

সম্প্রতি মাধুরী একটি লাইভ শো-তে ভক্তের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেন, এই প্রজন্মের কোন অভিনেত্রীকে তিনি ফুল মার্কস দিতে চান। সেখানে মাধুরীর মুখে শোনা গেল দীপিকা পাড়ুকোনের নাম।

মাধুরী বলেন, ‘দীপিকা যে চরিত্রে অভিনয় করে সেই চরিত্রের ভেতরে সে একেবারে ঢুকে যায়। এর পাশাপাশি সম্প্রতি যে চরিত্রগুলোতে দীপিকা অভিনয় করেছে সেগুলি সবই ‘লার্জার দ্যান লাইফ’ ছবি। প্রতিটি চরিত্রই তার জন্য কঠিন চ্যালেঞ্জ। সে সেসব চ্যালেঞ্জে জয়ী হয়েছে।’

তিনি এও জানিয়েছেন, দীপিকাও মাধুরীর ফ্যান। তাকে সম্মান করেন।

শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম দিয়ে বলিউডের জার্নি শুরু দীপিকা। এর পর একে একে ককটেল, পিকু, রাম লীলা, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, পদ্মাবত থেকে বাজিরাও মস্তানি। নানা ছবিতে নানা চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা। দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

এই মুহূর্তে যদি লকডাউন না থাকত তবে শ্রীলঙ্কায় থাকার কথা ছিল দীপিকার। শকুন বাত্রার পরের ছবির শুটিং করবেন তিনি। তার সঙ্গে এ ছবিতে অভিনয় করার কথা ছিল সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD