সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

শক্তি হারাচ্ছে করোনা ভাইরাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৬৬ হাজার ৮৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬০ জন।

প্রতি মুহূর্তে বাড়ছে এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যেন এই ভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে আধুনিক বিশ্ব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১৮ লাখ ৩৭ হাজার ১৭৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ১৯৫ জনের।

তবে এই অবস্থায় আশার কথা শোনালেন ইতালির একজন চিকিৎসা বিজ্ঞানী। তার দাবি, দিনে দিনে শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস।

মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো বলছেন, ‘বাস্তবতা হল ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’

ইতালির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার এসব কথা বলেন জাংরিলো। ইতালিতে মে মাসের শুরুতেও ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে সেখানে।

প্রক্রিয়াধীন থাকা ‘বৈজ্ঞানিক প্রমাণের’ কথা উল্লেখ করে জাংরিলো বলছেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’

ইতালির আরও একজন ডাক্তার ভাইরাসটির দুর্বল হওয়ার কথা জানিয়েছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে মাত্তিও বাসেটি নামের ওই চিকিৎসক বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’ তার দাবি, কোভিড-১৯ এখন পরিষ্কারভাবে ভিন্ন রোগ!

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD