মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

শাহরুখ খান, আলিয়াসহ অনেক তারকাই অপমান করেছিলেন সুশান্তকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

 

চোখ ভরা স্বপ্ন আর অপূর্ণ অনেক সাধ নিয়ে চলে গেলেন অভিমানে। কী এমন হয়েছিল সুশান্ত সিং রাজপুতের? এই প্রশ্নই ঘুরে ফিরে উঠে আসছে চারদিকে।

বারবার সামনে আসছে একাধিক কারণ। সবাই বলছেন, মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত। বলিউডের হৃদয়হীনতা, স্বজনপোষণের বা এলিট ক্লাসের উন্নাসিকতার কারণেই নাকি অভিমানী হয়ে গিয়েছিলেন সুশান্ত।

এ নায়কের মৃত্যু স্পষ্টতই দুই ভাগে ভাগ করে দিয়েছে বলিউডকে। একদিকে ইন্ডাস্ট্রিতে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো তারকাকূল অন্যদিকে বলিউডের এই স্বার্থপরতাকে চোখে আঙুল দিয়ে দেখানো বাকিরা । বি-টাউনের এই সর্বনাশা দলবাজিকেই তারা দায়ী করছেন সুশান্তের মৃত্যুর জন্য।

কফি উইথ করণ’-এর মঞ্চে সুশান্তকে নিয়ে আলিয়া আর করণের ব্যঙ্গাত্মক ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এবার সামনে এলো শাহরুখ খান আর শহিদ কাপুরের পুরনো একটি ভিডিও। অ্যাওয়ার্ড শোয়ে মঞ্চে ডেকে সুশান্তকে কীভাবে অপমান করা হয়েছিল, এই ভিডিও-ই তার প্রমাণ।

সুশান্ত’কে নাচতে বলা হল। কিন্তু ইচ্ছাকৃতভাবে শহিদের সামনে তাকে ছোট করলেন কিং খান। সুশান্ত অলরাউন্ডার…অভিনয়ের পাশাপাশি নাচও জানে। এমন কথা বলার পর কিং খান নিজেই বলেন, ‘এর বাড়ির ২-৪ জন হয়তো এমন কথা বলে থাকেন।’

একই ঘটনা ঘটে একটি চ্যাট শোয়ে। সেখানে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান। ‘কেদারনাথ’ ছবিতে কারিনার সৎ মেয়ে সারা আলি খানের সঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত। কিন্তু নায়ককে যে কারিনা একেবারেই পছন্দ করেন না তা বুঝিয়ে দিয়েছিলেন নিজের বক্তব্যে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD