বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

শুধু ঢাকা মেডিকেলেই ৯ দিনে ৯১ জনের মৃত্যু, করোনা সাসপেকটেড সংখ্যা বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট যেন মৃত্যুপুরী। ২ মে সেখানে করোনা আক্রান্ত ও সাসপেকটেড রোগী ভর্তি শুরু হয়। রোববার (১০ মে) পর্যন্ত সেখানে ৮৯ জন ভর্তি রোগী মারা গেছে। আর দুজন মারা গেছে জরুরি বিভাগে। মোট মৃতের সংখ্যা ৯১। এদের মধ্যে সাতজন কোভিড-১৯ আক্রান্ত ছিল।

এ বিষয়ে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘মৃত্যুর সংখ্যাটি আমি বলতে পারব না। তবে মৃত্যুর হার নয়দিনে অনেক। এদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন।’

তিনি জানান, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট নানাধরনের অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অনেক হাসপাতাল ঘুরে এখানে আসছে। যে রোগীগুলো মারা গেছে তাদের সবার অবস্থা খুব খারাপ ছিল।

ঢামেক কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত নয় দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৯১ জন। গত ২ মে শুরু হয় বার্ন ইউনিটে কোভিড রোগী ভর্তির কর্যক্রম। সেদিন ভর্তি শুরু হতে না হতেই মারা যায় একজন। এরপর থেকে একে একে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। সে অনুযায়ী রোববার পর্যন্ত ৯১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড।

ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছে ১৯৫জন। এর মধ্যে আইসিউতে আছে ১০জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিল প্রায় ৬০০ জন। অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। আবার অনেকেই হাসপাতালের কাউকে কিছু না বলে চলে গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD