বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সেলেনাকে পেছনে ফেলে দিলেন নেহা কাক্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

গায়িকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে নেহা কাক্কারকে। বর্তমানে তিনি বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম।

দেখতে দেখতে বলিউড ইন্ডাস্ট্রিতে পার করে দিয়েছেন সফলতার আটটি বছর। আর এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তার কঠোর পরিশ্রমের জন্যই।

চমকপ্রদ তথ্য হলো- সম্প্রতি নতুন একটি ইতিহাস গড়লেন নেহা কাক্কার। বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী সবচেয়ে বেশি ভিউ পাওয়া নারী গায়িকাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এতে করে মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। সেলেনা রয়েছেন দশম স্থানে।

তালিকায় শীর্ষ স্থানটি রয়েছে আমেরিকান র‌্যাপার কার্ডি বি’র দখলে। এরপর যথাক্রমে রয়েছেন কারোল জি, ব্ল্যাকপিঙ্ক, আরিয়াসা গ্রান্ডে, মারিলিয়া মেনডোনকা, বিলি আইলিশ, নিকি মিনাজ ও বেকি জি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD