বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প

স্বামীকে মেরে ফেললেন স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

জামালপুরের বকশীগঞ্জে মেহের আলী (৫০) নামে এক ব্যক্তিকে গলা টিপে হত্যা করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালবার্তী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী সুলতানা বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু জানান, পারিবারিক কলহের জের ধরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে স্বামী মেহের আলীকে আঘাত করেন সুলতানা বেগম। পরে তিনি মাটিতে পড়ে গেলে গলা টিপে তাকে হত্যা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সুলতানাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুলতনাকে আটক ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৯ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুরে মর্গে পাঠানো হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD