বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

হজযাত্রীদের জমা টাকা তোলার আবেদন ১২ জুলাইয়ের পর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

চলতি বছরের হজের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর কার্যকর থাকবে। আর সরকারি অথবা বেসরকারি ব্যবস্থাপনাযর যে সকল হজযাত্রী তাদের জমাকৃত নিবন্ধনের টাকা তুলতে চান তাদেরকে আগামী ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হজ বিষয়ক জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্ম সচিব মো নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম মন্ত্রণালয় ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিমান সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর এবং হাবের নেতারা যোগ দেন। করোনা পরিস্থিতির কারণে শুধু সৌদিতে বসবাসরতদের নিয়ে সীমিত আয়োজনে এবার হজ অনুষ্ঠানের সৌদির সিদ্ধান্তের প্রেক্ষিতে এ বৈঠকের আয়োজন করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন জানান, সভায় ৬ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলোর মধ্যে রয়েছে, চলতি বছরের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর কার্যকর থাকবে। আগামী বছর কোনো কারণে হজ প্যাকেজ এর ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে।

কোন হজযাত্রী নিবন্ধন বাতিল করলে একইসাথে তার প্রাক নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তিনি নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে হবে। কোন হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি/বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীরা অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোন প্রকার সার্ভিস চার্জ কর্তন ছাড়াই তাকে তার সমুদয় অর্থ ফেরত প্রদান করা হবে। এক্ষেত্রে তার প্রাক নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং নতুন করে হজে যেতে চাইলে নতুন করে প্রাক নিবন্ধন করতে হবে।

বেসরকারি হজ ব্যবস্থাপনার হজ্বযাত্রীরা নিবন্ধন বাতিল করে টাকা উত্তোলন করতে চাইলে তার সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। এবং মন্ত্রণালয় তা অনুমোদন করা সাপেক্ষে হজ এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে তাদের জমাকৃত অর্থ গ্রহণ করবেন।

সরকারি অথবা বেসরকারি ব্যবস্থাপনাযর যে সকল হজযাত্রী তাদের জমাকৃত নিবন্ধনের টাকা তুলতে চান তাদেরকে আগামী ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে।

সভায় মরহুম ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD