বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ

হজ হবে কিনা আগামী সপ্তাহে সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

মহামারী করোনাভাইরাসের হানায় চলতি বছর হজ হবে কিনা সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে সৌদি আরব। এ বছর ২৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসি বাংলা জানায়, সৌদি আরব রবিবার (২১ জুন) থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে। তবে বাদবাকি কড়াকড়ি বহাল থাকবে।

আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, কিন্তু আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে। ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এবারই প্রথম হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ চারটি দেশ হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসুল্লি জড়ো হন। সৌদি আরব হজে প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলার রাজস্ব তোলে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের দিকে শীর্ষে সৌদি আরব। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩০ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD