রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে প্রণালি পেরোতে সহায়তা করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামের যে প্রকল্প শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা স্থগিত করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিরতি ‘স্বল্প সময়ের জন্য’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”

ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে প্রোজেক্ট ফ্রিডম স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেওয়ার পর উচ্ছ্বাস জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের এ পোস্টকে ‘ইরানের বিজয়’ উল্লেখ করে তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধে ‘ধারাবাহিক ব্যর্থতার’ জেরে হরমুজ থেকে ‘পিছু হঠছেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

আটকে থাকা এসব জাহাজকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে হরমুজ পেরোতে সহায়তা করতে গত ৪ মে প্রোজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প; যা গতকাল স্থগিত করলেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD